শিরোনাম :
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন অপ্রয়োজনীয় সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী : বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যত্ন নিতে হবে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি- চলতি মাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সাতকানিয়া ও বাঁশখালীতে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ চট্টগ্রামের বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ দিলো কেন্দ্রীয় ছাত্রদল মধ্যপ্রাচ্যে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

আটকের ২ ঘণ্টা পর ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

  • ০৯:৪১ পিএম, সোমবার, ১১ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
পুলিশের হাতে আটক হওয়ার ২ ঘণ্টা পর ছাড়া পেলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী।

সোমবার ১১ আগস্ট আটকের দুই ঘণ্টা পর আটক হওয়া বিরোধী দলের সব সংসদ সদস্যকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এর আগে সোমবার ১১ আগস্ট স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এসআইআর ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে মিছিল শুরু করে বিরোধী ইন্ডিয়া জোট। নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় মিছিল থেকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এবং তৃণমূল কংগ্রেসের সদস্য সাগরিকা ঘোষসহ ৩০ জনের বেশি এমপিকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, বিহারের এসআইআর ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল বিরোধী ইন্ডিয়া জোটের। মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শরদ পাওয়ারসহ ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও মিছিলে যোগ দেন। এসময় মিছিল থেকে স্লোগান ওঠে ‘গলি গলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদি চোর হ্যায়’। এভাবে দীর্ঘক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলার পর দিল্লি পুলিশ আটক করে রাহুল গান্ধী-সহ বহু সাংসদকে।

রবিবারই দিল্লি পুলিশ জানায়, বিরোধী জোট ইন্ডিয়ার তরফে সংসদ ভবন থেকে কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল করে যাওয়ার অনুমতি চাওয়া হয়নি ।

উল্লেখ্য, আজ অধিবেশনের শুরুতেই এসআইআর-এর বিরোধিতা শুরু হয় বিরোধীদলীয় নেতাদের পক্ষ থেকে। সোমবার লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন শুরু হতেই এসআইআর নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। হইচইয়ের জেরে সংসদের দুই কক্ষের অধিবেশনই দুপুর ২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় ৷

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech