Breaking News:


শিরোনাম :
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ আনসার ও ভিডিপি ভবিষ্যতে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে- প্রধানমন্ত্রী খুলনা মেডিকেলে আগুন- ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারটি ইটভাটা বন্ধ, ১১ লাখ টাকা জরিমানা আদায় বিএনপিসহ ২৩ দলকে সময় বেঁধে দিল ইসি ট্রাম্পের পর এবার চীন সফরে গেলেন পুতিন ঈদুল আজহায় বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী কয়েকটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত

আনসার ও ভিডিপি ভবিষ্যতে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে- প্রধানমন্ত্রী

  • ১১:৫৫ এএম, বুধবার, ২০ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আনসার ও ভিডিপি সদস্যদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে বাহিনীটি ভবিষ্যতে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার ২০ মে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সমাবেশ একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য অত্যন্ত গৌরবের উপলক্ষ। এই শুভলগ্নে আমি এই বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্য তৃণমূলের অকুতোভয় আনসার-ভিডিপি সদস্য-সদস্যা প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশে যোগ দিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে প্র্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ।

প্রধানমন্ত্রী পরে বীর শহীদদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।

তিনি এরপর প্যারেড গ্রাউন্ড মঞ্চে আসেন। শুরু হয় আকর্ষণীয় মহড়া প্রদর্শনী। প্রধানমন্ত্রী শারীরিক কসরতের এই মহড়া শেষে অংশগ্রহণকারী সদস্যদের কাছে গিয়ে তাদের সাথে করমর্দন করেন। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও আনসার ভিডিপির পরিচালকগণ উপস্থিত ছিলেন।

আনসারদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ শেষে আনসার বাহিনীর মিলনায়তনে যোগদান করে বক্তব্য রাখেন। পরে দেশের প্রতিটি জেলায় নিয়োজিত আনসার বাহিনী সদস্যদের সমস্যা জানতে চান।

মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে আনসার সদস্যরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ৬৭০ জন সদস্য শহীদ হন। তিনি শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, স্বাধীনতার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার উদ্যোগে গ্রাম ও নগর পর্যায়ে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আনসার ও ভিডিপিকে আরও শক্তিশালী ও কার্যকর কাঠামোয় গড়ে তোলা হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৯৫ সালে বেগম খালেদা জিয়ার সরকারের সময় আনসার-ভিডিপি আইন প্রণয়নের মাধ্যমে বাহিনীটি একটি স্বতন্ত্র শৃঙ্খলা বাহিনীর মর্যাদা পায়, যা এর প্রাতিষ্ঠানিক বিকাশে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা প্রদানে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর সেবাতেও বাহিনীর সদস্যরা সক্রিয় ভূমিকা রাখছেন।

তিনি জানান, বর্তমানে ৪৭টি আনসার ব্যাটালিয়নের মধ্যে ১৬টি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করছে। এ ছাড়া ৫২ হাজার অঙ্গীভূত আনসার সদস্য দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। একই সঙ্গে ১৩ হাজারের বেশি হিল আনসার ও হিল ভিডিপি সদস্য পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও আস্থা তৈরিতে ভূমিকা রাখছেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে পুরুষ ও মহিলা ভিডিপি প্লাটুন বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন মোকাবিলা এবং মাদকবিরোধী কার্যক্রমে কাজ করছে। নগর এলাকায় ভিডিপি সদস্যরাও নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখছেন।

তিনি বলেন, আনসার-ভিডিপি শুধু নিরাপত্তা নয়, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ‘সঞ্জীবন প্রকল্প’, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে জামানতবিহীন ঋণ, কারিগরি প্রশিক্ষণ ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া AVJOBS সফটওয়্যার ও AI অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেশি-বিদেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech