শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প: ৭ জন নিহত, হতাহত বাড়ার শঙ্কা

  • ১১:০১ এএম, সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
ছবি সূত্র- ইউরো নিউজ

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ।

সোমবার ৩ নভেম্বর বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, (রবিবার দিবাগত) মধ্যরাতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি। সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে।

যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

বার্তাসংস্থা এএফপির প্রতিনিধি রাজধানী কাবুল থেকে জানিয়েছেন, তিনি সেখানে ভূকম্পন টের পেয়েছেন। এএফপির প্রতিনিধি জানিয়েছেন, মাজার-ই-শরীফের বাসিন্দারা মাঝরাতে তাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। ভূমিকম্পের প্রভাবে বাড়ি ধসে পড়তে পারে এমন আশঙ্কায় ছিলেন তারা।

উল্লেখ্য, দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটি জানিয়েছেন, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে। গণমাধ্যম আল–জাজিরা জানায়, আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

সূত্র: রয়টার্স, এএফপি, আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech