শিরোনাম :
ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০ ভিসি পুনর্বহালের দাবি: চুয়েটে সর্বাত্মক শাটডাউন, চলছে গণস্বাক্ষর সংগ্রহ সংসদে পাস হওয়া ৩ আইনে মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে: এইচআরডব্লিউ বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী তিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না’: নাসীরুদ্দীন পাটওয়ারী

আবহাওয়ার পূর্বাভাস: আকাশ থাকবে মেঘমুক্ত, ২৬ মার্চ থেকে মৃদু তাপ-প্রবাহ শুরুর আশংকা

  • ০৯:৫৮ এএম, সোমবার, ২৪ মার্চ, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারের ২৪ শে মার্চ, ২০২৫ আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে বেসরকারী আবহাওয়া ওয়েবসাইট আবহাওয়া ডট কমে আজকের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৮ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বিশ্লেষণ করে বাংলাদেশের ৬৪ টি জেলার আকাশই সম্পূর্ণ রূপে মেঘমুক্ত অবস্থায় দেখা গেছে।

আজ থেকে ভারত ও বাংলাদেশের উপরে বায়ুর উচ্চ চাপ অবস্থা বিরাজ করার প্রবল আশংকা করা যাচ্ছে যার কারণে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলো এবং বাংলাদেশের আকাশে মেঘের সৃষ্টি হতে বাধাপ্রাপ্ত হবে। আশংকা করা যাচ্ছে এই অবস্থা ৭ থেকে ১০ দিন অব্যাহত থাকার।

ফলে আজ থেকে বাংলাদেশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়া শুরু করবে ও ২৬ শে মার্চের দিন থেকে দেশের বিভিন্ন জেলার উপরে মৃদু তাপ-প্রবাহ শুরু হওয়ার আশংকা করা যাচ্ছে। ৩০ শে মার্চ থেকে দেশের অর্ধেকের বেশি জেলার উপরে তাপ-প্রবাহের আশংকা করা যাচ্ছে।

এপ্রিল মাসের ৫ তারিখের পূর্বে দেশের উপর উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech