Breaking News:


শিরোনাম :
শিশু মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা ঘটনায় করা মামলায় আসামি গ্রেফতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু আগামী কয়েক দিনে টিকাদানের শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার: উপদেষ্টা ডা. জাহেদ হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিল ট্রাম্প ঈদুল আজহা উপলক্ষ্যে চামড়া ব্যবসায়ীদের ঋণ বিতরণে নির্দেশ বাংলাদেশ ব্যাংক দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ব্রাহ্মণবাড়িয়ায় ভূগর্ভের গভীরে গ্যাস অনুসন্ধানে খনন কাজ শুরু দেশের পাঁচ অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

আবারও খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট

  • ০৯:১৮ পিএম, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারি বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি বাড়তে থাকায় চাপের মুখে কাপ্তাই বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টা ৫০ মিনিটে গেটগুলো খুলে দেওয়া হয়।

বর্তমানে এই উচ্চতায় প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, বিকেল ৩টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮.৪৬ এমএসএল (মিনস সি লেভেল) থাকায় অর্থাৎ বিপৎসীমার উপরে থাকায় চতুর্থবারের মতো বিকেল ৩টা ৫০ মিনিটে কেন্দ্রের ১৬টি গেট ছয় ইঞ্চি খুলে দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় তৃতীয়বারের মতো ছয় ইঞ্চি করে কেন্দ্রের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছিল। এরপর টানা ১০ দিন পানি ছাড়ার পর হ্রদের পানি কমায় শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল ৮ টায় দিকে এসব জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech