Breaking News:


শিরোনাম :
উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে খামেনির হুঁশিয়ারি সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

‘আল-আকসার মালিক এখন আমরা- বললেন ইসরায়েলি মন্ত্রী

  • ১১:১১ এএম, বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
দখলদার ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভির মুসলিমদের পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গনে দলবল নিয়ে প্রবেশ করে বলেন, ‘আল-আকসার মালিক এখন ইসরায়েল’।

বুধবার ৮ অক্টোবর সকালে ইসরায়েলি সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে সেখানে প্রবেশ করেন তিনি।

এদিকে আল-আকসায় ইসরায়েলি মন্ত্রী যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-আকসা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরায়েলি কর্মকর্তা ও অবৈধ বসতিস্থাপনকারীদের তাণ্ডবের নিন্দা জানাচ্ছে সৌদি। তবে দেশটি তাদের বিবৃতিতে বেন গিভিরের নাম উল্লেখ করেনি।

সৌদি আরব আরও বলেছে, জেরুজালেম এবং সেখানের পবিত্র স্থানগুলির ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা নিয়ে যেকোনো রকম পরিবর্তনের বিষয়কে কঠোরভাবে প্রত্যাখ্যান করছে সৌদি আরব। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানাচ্ছি, এই পবিত্রস্থানের নিরাপত্তা লঙ্ঘন করায় ইসরায়েলি দখলদারদের যেন আইনের মুখোমুখি করা হয়।

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইতামার বেনগিভির আল-আকসা প্রাঙ্গনে গিয়ে সেখানে প্রার্থনা করেছেন। ওই সময়ই এ দখলদার ঘোষণা করেন এখন থেকে আল-আকসার জমির মালিক ইসরায়েল।

আল-আকসা মসজিদে অমুসলিমদের ধর্মীয় আচার-অনুষ্ঠান বা প্রার্থনার ওপর প্রথম আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হয় ১৭৫৭ সালে উসমানীয় সাম্রাজ্যের একটি ডিক্রির মাধ্যমে। এই ডিক্রিটি জেরুজালেমের পবিত্র স্থানগুলির বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর অধিকার নিশ্চিত করেছিল, যা স্থিতাবস্থা নামে পরিচিত।

এই স্থিতাবস্থা অনুসারে, মুসলিমরা আল-আকসা মসজিদে ইবাদত করবেন, আর ইহুদিরা ওয়েস্টার্ন ওয়ালের কাছে প্রার্থনা করবেন।

১৯৬৭ সালে ছয়দিনের আরব যুদ্ধের পর পশ্চিম ও আল-আকসা মসজিদ প্রাঙ্গন দখল করে নেয় ইসরায়েল। ওই সময় চুক্তি হয় ইহুদিরা মসজিদে প্রার্থনা করতে পারবে না।

মুসলিমদের কাছে মক্কা ও মদিনার পর আল-আকসা সবচেয়ে পবিত্র স্থান। অপরদিকে ইহুদিরা দাবি করে এখানে তাদের মন্দির আছে। তারা স্থানটি দখল করে নিজেদের তৃতীয় মন্দির তৈরি করতে চায়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech