শিরোনাম :
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন

ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

  • ০৯:৩৩ পিএম, শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকায় সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

শনিবার ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়ে চলে সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন- নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ মি. রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা।

বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

জানা গেছে, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি, পর্যবেক্ষণ কার্যক্রম এবং নির্বাচনের পরবর্তী ফলো-আপ প্রক্রিয়াসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

বিএনপি নেতারা প্রতিনিধি দলকে জানান, একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান সুযোগ সৃষ্টি করতে হবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech