শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা স্বাধীনতা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী নেপালে বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ৪৭২, নিখোঁজ অন্তত ১৪০০- পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা লোন প্রতারণা: ৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা বিএফআইইউ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেপালে স্মরণাতীত কালেল ভয়াবহ হড়পা বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ

ইজ‌তেমায় লা‌খো মুস‌ল্লির জুমার নামাজ আদায়

  • ০৮:০৩ পিএম, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে(সাদপন্থি) লাখো মু‌স‌ল্লির অংশগ্রহ‌ণে তুরাগ তী‌রে ইজতেমা ময়দা‌নে জুমার নামাজ আদায় হ‌য়ে‌ছে।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারী দুপুর ১টা ৪৫ মি‌নি‌টে জুমার নামাজ শুরু হয়। এর আ‌গে জুমার খুতবা শুরু হয় ১টা ৩০ মি‌নি‌টে। নামাজের ইমামতি করেন আলমি মারকাজ নিজামুদ্দিনের আমীর মাওলানা সাদ কান্দলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

জুমার নামাজে মূল ইজতেমা মাঠে জায়গা না পেয়ে মুসল্লিরা মাঠ সংলগ্ন সড়ক, মহাসড়ক ও ফাঁকা জায়গায় নামাজ আদায় করেন। ফজরের পর বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)। বয়ান তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এবারই প্রথম শবে বরাতের রজনীতে অনুষ্ঠিত হ‌য়ে‌ছে বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি শুক্রবার রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশ থেকে লাখ লাখ মুসল্লি ময়দানে জড়ো হন। পবিত্র ও মর্যাদাপূর্ণ এই রজনীতে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ায় মুসল্লিদের মাঝে বাড়তি আবেগ কাজ করছে।

আগামী রবিবার আখেরি মোনাজাতের দিন ফজরের নামাজের পর বয়ান করবেন মুফতি রিয়াসাত (নিজামুদ্দিন)। হেদায়েতের কথা বল‌বেন মাওলানা জামশেদ (নিজামুদ্দিন)। মোনাজাত কর‌বেন মাওলানা ইউসুফ বিন সাদ।

গত ৩১ জানুয়ারি শুরু হয়ে টানা ছয় দিন চলে শুরায়ে নেজাম (জুবায়েরপন্থি) তাবলিগ জামাতের প্রথম পর্বের ইজতেমা। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই ধাপের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হয়। ১৪ ফেব্রুয়ারি থে‌কে দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারীদের (মাওলানা সাদপন্থি) ইজতেমার দ্বিতীয় পর্বে শুরু হ‌য়। ১৬ ফেব্রুয়া‌রি মোনাজা‌তের মধ্য দিয়ে শেষ হ‌বে এ বছ‌রের ইজ‌তেমা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech