Breaking News:


শিরোনাম :
পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট: বুথ ফেরত জরিপ নিয়ে মুখ খুললেন মমতা ভোর থেকে ঢাকায় মুষলবৃষ্টি- বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা শহীদ রাষ্ট্রপতি জিয়া শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন: রাষ্ট্রপতি ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত মহান মে দিবস আজ : এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ

ইরানের সঙ্গে কতদিন যুদ্ধ চলবে, জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

  • ০৯:৪৯ এএম, মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ইরানের সঙ্গে চলমান সংঘাত বছরের পর বছর ধরে টানার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিই স্পষ্ট লক্ষ্য— ইরান যেন ‘কখনোই পারমাণবিক অস্ত্র’ তৈরি করতে না পারে।

ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম তিন-চার বছর ইরানকে ঠেকিয়ে রাখতে চান না; তিনি নিশ্চিত করতে চান ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর এর জন্য ইরানি শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন।’

ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না উল্লেখ করে ভ্যান্স বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এই দেশকে কোনোভাবেই বহু বছরের দীর্ঘ কোনো সংঘাতে জড়াতে দেবেন না।’

ইরানের পারমাণবিক কর্মসূচির সমালোচনা করে ভ্যান্স আরও দাবি করেন, তেহরান বেসামরিক ব্যবহারের কথা বললেও তাদের স্থাপনাগুলো মূলত পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যেই নির্মিত।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। এরপর থেকে তেহরান পালটা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech