শিরোনাম :
নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত করলো আপিল বিভাগ হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলেছে ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১ নারীসহ ৩ ভারতীয় আটক: বিএসএফের কাছে তুলে দিল বিজিবি বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি জাপানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি: ১৩ জনের মরদেহ উদ্ধার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: প্রতি টনে ১০ ডলার কমে ইউরিয়া সরবরাহের প্রস্তাব মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ঢাকা সহ দেশের ৯ অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত: সেন্টকম

  • ০৯:১৮ এএম, মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ইরানের ভেতরে চলমান অভিযানে অন্তত ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে বোমা হামলা শুরুর পর এই প্রাণহানির ঘটে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ দুই সেনার মরদেহ সম্প্রতি উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিহতের মোট সংখ্যা ছয় জনে দাঁড়িয়েছে।

নিহত সেনাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নিয়ম অনুযায়ী তাদের পরিবারকে অবহিত করার ২৪ ঘণ্টা পর নাম-পরিচয় জানানো হবে।

প্রসঙ্গত, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় খামেনির প্রাসাদ। ওইদিন খামেনি ছাড়াও সেই প্রাসাদে প্রাণ হারান তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই। 

এদিকে খামেনির মৃত্যু হলেও ইরানে নিজের মিশন শেষ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে সম্পূর্ণ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে মিলে ইরানে যুক্তরাষ্ট্রের এ যৌথ হামলা চলতে থাকবে বলেও বার্তা দিয়েছেন তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech