শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান

  • ১০:৩৪ এএম, রবিবার, ৩ মে, ২০২৬

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিকদের একটি বড় অংশ। নতুন এক গবেষণা থেকে এ তথ্য উঠে এসেছে বলে জানা গেছে।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এমনই এক তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত ওয়াশিংটন পোস্ট-এবিসি-ইপসোস পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, ৬১ শতাংশ উত্তরদাতা মনে করেন ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ একটি ভুল পদক্ষেপ ছিল। অপরদিকে মাত্র ৩৬ শতাংশ মানুষ এটাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন।

প্রসঙ্গত, ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এই যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।

তাদের মতে, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করছে এবং যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

এদিকে গ্যাসের উচ্চমূল্যের কারণে তারা তাদের আচরণে কোনো পরিবর্তন এনেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ৪৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, ‘তারা গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন।

এছাড়া ৪২ শতাংশ বলেছেন, তারা পারিবারিক খরচের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছেন।

তবে, বছরে ৫০ হাজার ডলারের কম আয় করেন এমন উত্তরদাতাদের ক্ষেত্রে এই হার বেড়ে যথাক্রমে ৫৬ শতাংশ এবং ৫৯ শতাংশে দাঁড়িয়েছে বলে এই প্রতিবেদনে প্রকাশ পায়।

অপরদিকে ৪৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, ‘ইরানের ওপর হামলার সিদ্ধান্ত ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনী প্রচারণার সময় নেওয়া অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল।’

মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ার পরেও সমীক্ষায় দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধটা ঠিক ততটাই অজনপ্রিয় যতটা ২০০৬ সালের চরম সহিংসতার সময় ইরাক যুদ্ধ এবং ১৯৭০-এর দশকের গোড়ার দিকে ভিয়েতনাম যুদ্ধের সময় ছিল।

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপগুলো এখন পর্যন্ত সফল হয়েছে কি না জানতে চাইলে ৩৯ শতাংশ বলেছেন, ‘সেগুলো সফল হয়নি।’ আর ৪১ শতাংশের সংখ্যাগরিষ্ঠ অংশ বলেছেন, এখনই কিছু বলার সময় আসেনি। সূত্র-আল জাজিরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech