Breaking News:


শিরোনাম :
পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট: বুথ ফেরত জরিপ নিয়ে মুখ খুললেন মমতা ভোর থেকে ঢাকায় মুষলবৃষ্টি- বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা শহীদ রাষ্ট্রপতি জিয়া শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন: রাষ্ট্রপতি ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত মহান মে দিবস আজ : এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ

ইরানে ২৪ ঘণ্টায় মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৯৬

  • ০৯:২৪ এএম, মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে  ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সামরিক সদস্য রয়েছেন। 

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিজ নিউজ এজেন্সির (এইচআরএএনএ) বরাতে  মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

ওয়াশিংটন ডিসিভিত্তিক এই সংস্থাটি জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র- ইসরাইলের পর থেকে ইরানে এখন পর্যন্ত মোট বেসামরিক নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৪২ জনে দাঁড়িয়েছে। 

নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি নিহতের সংখ্যা ৫৫৫ জন বলে জানিয়েছিল।

তবে আলজাজিরা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।

এইচআরএএনএ আরও জানায়, সোমবারের হামলায় একাধিক সামরিক ঘাঁটি, দুটি আবাসিক এলাকা এবং বান্দার আব্বাসে অবস্থিত শহীদ বাহোনার পিয়ারসহ বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোতে আঘাত হানা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech