শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে হুতিদের ক্ষেপণাস্ত্র: আহত ৬

  • ১১:৪০ এএম, সোমবার, ৫ মে, ২০২৫
ছবি:সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিতে বা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ।

রবিবার ৪ মে এ হামলার ঘটনা ঘটে।

এ হামলায় ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড আদম (এমডিএ)। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিতে তারা বেশ কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু সেটি বেন গুরিয়ন বিমানবন্দরের ৩নং টার্মিনাল এলাকায় আঘাত হেনেছে।

কেন তারা এ ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে ব্যর্থ হল তা নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে ব্যর্থ হল।

ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা ধরে বিমানবন্দরটির আকাশপথ বন্ধ থাকার পর ফের খুলে দেওয়া হয়।

হামলায় আহত ছয়জনের মধ্যে পঞ্চাশোর্ধ একজন গুরুতর আঘাত পেয়েছেন। ৫৪ ও ৩৮ বছর বয়সী দুই নারী বিস্ফোরণের তীব্রতায় আহত হন, ৬৪ বছর বয়সী এক ব্যক্তি উড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে এবং ২২ ও ৩৪ বছর বয়সী আরও দুই নারী নিরাপদ আশ্রয়ের দিকে দৌঁড়াতে গিয়ে পড়ে গিয়ে আহত হন।

এছাড়া, বিস্ফোরণের আতঙ্কে দুইজন মানসিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়েছেন, যাদেরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। শুরুতে এমডিএ তিনজন আহত হওয়ার কথা জানালেও পরে সংখ্যা ছয়ে পৌঁছায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech