।।বিকে রিপোর্ট।।
নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে।
রবিবার ১০ আগস্ট নির্বাচন কমিশনের নির্বাচন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, এনসিপিসহ ১৬টি নতুন দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে দলগুলো উত্তীর্ণ হয়েছে। এবার এই ১৬টি দলগুলোকে মাঠ পর্যায়ের তদন্তের জন্য পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনপ্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি।
তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন, দলগুলোর মধ্যে কোনোটিই উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক বাছাইয়ে। তাই জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৫টি দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। গত ৩ আগস্ট বিকেল ৫টায় সেই সময় শেষ হয়। তাই প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হচ্ছে। আর এনসিপিসহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে।
উল্লেখ্য, নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এরপর সেই দলগুলোর তথ্যাবলী সরেজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন। সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয়। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করে ইসি। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না।