Breaking News:


শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

ঈদ ছূটিতে বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

  • ১০:৪৬ এএম, শুক্রবার, ৬ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন।

তিনি জানান, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত স্থলবন্দর দিয়ে সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, এ বিষয়ে বাংলাবান্ধা কাস্টমস-আমদানি রপ্তানিকারক গ্রুপ, ভারত, নেপাল ও ভুটানের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ঈদ উপলক্ষে ১০ দিনের জন্য বন্দর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবীর জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন হবে না।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech