Breaking News:


শিরোনাম :
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায়, অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি জ্বালানি তেলের দাম বাড়লো: অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন ঢাকায় গরমের দাপট অব্যাহত থাকতে পারে : বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে খামেনির হুঁশিয়ারি সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চাইলেন তিশা

  • ১১:৪০ এএম, রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার ১৬ আগস্ট রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফারুকীর সর্বশেষ অবস্থা জানান তিনি।

তিশা জানান, ফারুকী কক্সবাজারে একটি সরকারি কর্মশালায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, এর আগে, গতকাল কক্সবাজারে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জরুরি ভিত্তিতে সফর মুলতবি করে রাত সাড়ে ১০টার দিকে তাকে বিমান বাহিনীর মেডিক্যাল হেলিকপ্টারে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানিয়েছেন, সংস্কৃতি হাব প্রকল্প ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা ছিল, তবে সেগুলো বাতিল করা হয়েছে।

তিনি জানান, সংস্কৃতি উপদেষ্টা গত শুক্রবার ৫ দিনের সফরে কক্সবাজার আসেন। তিনি আরও জানান, উপদেষ্টা শনিবার সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়ায় তার সফর বাতিল করা হয়। স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে চিকিৎসকদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech