Breaking News:


শিরোনাম :
বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ জয় করলেন পর্বতারোহী বাবর আলী সিলেট সফরের শুরুতেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঢাকা বারের নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয় মধ্যপ্রাচ্য থেকে চলে গেল বৃহৎ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড দীর্ঘমেয়াদি অর্থায়নে সুদের হার কমাল কেন্দ্রীয় ব্যাংক, বাড়ল ঋণের সীমা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার : মির্জা ফখরুল বিভিন্ন জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান ভারতের মধ্য প্রদেশে পর্যটকবাহী নৌকা উল্টে নিহত ৯

একই দিনে ৩ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান: যান চলাচলে ডিএমপির নির্দেশনা

  • ০৬:৫৭ পিএম, শনিবার, ২ আগস্ট, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান।

রবিবার ৩ আগস্ট একইদিনে তিনটি বড় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে যানজট সৃষ্টি হতে পারে। এ বিষয়ে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার ২ আগস্ট ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ আরোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে ব্যাপক জনসমাগম হবে। এতে এসব এলাকায়, বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যানবাহন চলাচল সম্ভব হবে না।

রবিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্র সমাবেশ করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে।

সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১-৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান রয়েছে।

এসব কর্মসূচির পাশাপাশি রোববার ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা এবং বিসিএস পরীক্ষাও আছে বলে জানিয়েছে ডিএমপি। এ স্থিতিতে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটবে বলে জানিয়ে ডিএমপি কিছু বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়ক

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় : সোনারগাঁও সিগন্যাল/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।

কাটাবন মোড় : সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহনগুলো কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

মৎস্য ভবন মোড় : হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনগুলো মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।

অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহন মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।

টিএসসি/রাজু ভাস্কর্য : নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা যানবাহন টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

এছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

এ কারণে ঢাকাবাসীকে বিশেষ করে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech