Breaking News:


শিরোনাম :
যশোরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ আবদাল আহমদ একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চায়-কিন্তু কোনো চক্রান্তই সফল হবে না- রিজভী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডব, লন্ডভন্ড গ্রাম বাজেটে উদ্যোক্তা বান্ধব নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ একনেক সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন আট বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা : হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহার করা ব্রিটিশ বিমানঘাঁটিতে আগুন

একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চায়-কিন্তু কোনো চক্রান্তই সফল হবে না- রিজভী

  • ১১:০৪ এএম, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চাচ্ছে। কিন্তু কোনো চক্রান্তই সফল হবে না- বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রবিবার ২৬ এপ্রিল জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নব গঠিত কমিটির উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো চক্রান্তই সফল হবে না। মুক্তিযুদ্ধ এ দেশের মানুষের রক্তের ইতিহাস। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্তের মাধ্যমে মুছে ফেলা যাবে না। কেউ যদি কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, জাতি তা প্রতিহত করবে।

রুহুল কবির রিজভী বলেন, জ্বালানি সংকট বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। তবু এই সঙ্কট সরকার কাটিয়ে উঠছে।

সারাদেশে খাল খনন কর্মসূচি প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে খাল খনন কর্মসূচি হাতে নেন। আর এই খাল খননের পর থেকেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়।

এ সময় সৌর বিদ্যুৎ উৎপাদনে সোলারের ওপর থেকে ট্যাক্স কমানোরও জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্ট বলেন, জ্বালানিসংকট বিএনপি তৈরি করেনি। এটা একটি আন্তর্জাতিক সংকট। কিন্তু সেটাও ধীরে ধীরে কাটিয়ে উঠছি আমরা। রিনিউবল এনার্জি নিয়ে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি অবশ্যই করবেন। পাকিস্তান রুফটপ সোলার প্যানেল বসিয়ে জ্বালানির যে চাহিদা মেটাচ্ছে, সরকারের কাছে অনুরোধ করব, রুফটপ সোলার প্যানেলের ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। এর যন্ত্রাংশ আমদানিতে যে ধরনের ট্যাক্স দিতে হয়, সেটাও কমিয়ে দিন। সৌর বিদ্যুৎ উৎপাদনে সোলারের ওপর থেকে ট্যাক্স কমানোরও অনুরোধ করেন তিনি।

রিজভী বলেন, সরকারের মন্ত্রীদের সদাসতর্ক থাকতে হবে। নানা দিক থেকে নানান ঘটনা ঘটতে পারে। এসব মোকাবিলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে মন্ত্রীদের।

এ সময় মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech