শিরোনাম :
নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু

  • ০৯:৪৬ পিএম, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সারাদেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সোমবারের ৩১ আগস্ট অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৫ জন ও বরিশাল বিভাগে একজন মারা গেছে।

তাদের হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণ গেছে ৯৭৩ জনের। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জন প্রাণ হারিয়েছে।

অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৬২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৯৮ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩৬৬ জন, রাজশাহীতে ৩৬, সিলেটে ১৩৮, চট্টগ্রামে ২৮৫, বরিশালে ১০৩, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৮১, রংপুরে ২৪ জন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৮ হাজার ৪৪৫। তাদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন হাসপাতাল ছেড়েছেন। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২ জনা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech