শিরোনাম :
ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২২৪৯ জন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী পিএইচপি ত্রুটি বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা: বন্ধ রাখা হলেও হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ টানা ৫ দিনের ছুটি শেষ, খুলল অফিস আদালত- সড়কে যানজট, গণপরিবহনে ভিড় চেনা রূপে ফিরেছে ঢাকা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব সংবিধান বিশেষজ্ঞদের সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান আর নেই

একুশে বইমেলা : দ্বাদশতম দিনে নতুন বই এসেছে ৮৯টি

  • ১১:০০ এএম, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

অমর একুশে বইমেলা ২০২৫- এর দ্বাদশতম দিন ছিল বুধবার। এদিন বইমেলায় ৮৯টি নতুন বই এসেছে। এরমধ্যে কবিতার বই ২৭টি, উপন্যাস ২২টি, গল্পের বই ১৫টি, ছড়ার বই একটি, জীবনীগ্রন্থ দুটি, মুক্তিযুদ্ধ বিষয়ক বই একটি, বিজ্ঞান বিষয়ক বই একটি, অনুবাদ একটিসহ অন্যান্য বই রয়েছে ১৬টি।

বারো দিনে বইমেলায় মোট প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৯২২টিতে। বাংলা একাডেমি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুধবার ১২ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয় বিকেল ৩টায়। চলে রাত ৯টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, মেলার দ্বাদশতম দিনে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্টলে স্টলে ঘুরে বই নেড়ে-চেড়ে দেখছেন দর্শনার্থীরা। তবে বইয়ের সঙ্গে, কখনো স্টলের সামনে সেলফি তুলেই ফিরে যাচ্ছেন অনেকে। উপস্থিতির তুলনায় তেমন বিক্রি-বাট্টা নেই।

প্রকাশক-বিক্রয়কর্মীদের প্রত্যাশা দিন-দিন উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়বে। তারা ধারণা করছেন, মেলার মাঝামাঝি সময় থেকে পাঠকের মধ্যে বই কেনার ধুম পড়বে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার ত্রয়োদশতম দিন। এদিন বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন সারোয়ার তুষার। আলোচনায় অংশগ্রহণ করবেন যোবায়ের আল মাহমুদ এবং নুসরাত সাবিনা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাহবুব মোর্শেদ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech