শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

এনবিআরের সেবা ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা

  • ০৮:৪৯ পিএম, রবিবার, ২৯ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মধ্যে সংস্থাটির সেবা ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

রবিবার ২৯ জুন বিকালে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সরকারের বিবৃতিতে বলা হয়, অতি জরুরি আমদানি-রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম চলমান রাখার জাতীয় স্বার্থে সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা টানা দ্বিতীয় দিনের মতো রবিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন। এতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।

এর আগে মে মাসে এনবিআরকে দুটি ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করার অধ্যাদেশ জারি হলে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামেন। পরে সরকার আলোচনার আশ্বাস দিলে আন্দোলন কিছুটা স্তিমিত হয়। তবে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলতে থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, রাজস্ব আহরণ ব্যবস্থাপনার দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতির কারণে আমাদের বাজেট ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা দেখা দিয়েছে। সংস্কারের বিরোধিতা ছাড়াও চলতি অর্থবছরের শেষ দুই মাসে তারা রাজস্ব আদায় মারাত্মকভাবে ব্যাহত করেছে।

আন্দোলনের নামে এই কর্মকাণ্ড পরিকল্পিত, দুরভিসন্ধিমূলক এবং জাতীয় স্বার্থের পরিপন্থি।

সরকার দাবি করেছে, এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের দাবি বিবেচনায় নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে তারা অনমনীয় অবস্থান নিচ্ছে, যা দেশের অর্থনীতির ক্ষতি করছে।

বিবৃতিতে সরকার জানিয়েছে, অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech