ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি

  • ০৭:০৬ পিএম, সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশের পর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্বাঞ্চলীয় সীমান্তজুড়ে কঠোর নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এদিকে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করেছে বিজিবি।

সোমবার ১৫ ডিসেম্বর বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রবিবার ১৪ ডিসেম্বর ৬০ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই হামলাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।সন্দেহভাজন কাউকে যাতে দেশত্যাগ করতে না পারে সে জন্য কঠোর ভাবে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে ।

এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তে কোনো ধরনের ফাঁকফোকর রাখা হচ্ছে না। বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে। সূত্র-বাসস/যায়যায়দিন

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech