শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত সাইবার নিরাপত্তায় সতর্কতা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কিশোরগ্যাং নির্মূলে চিফ হুইপের কঠোর নির্দেশনা, এক অভিযানে আটক ২১ এনসিপির কমিটি পুনর্গঠন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে মঈন খান হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ :মামলা দায়ের

  • ১২:০২ পিএম, বুধবার, ১৬ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে এক পুলিশ সদস্যের ভাড়া বাসায় ঢুকে চুরি এবং পরে পুলিশের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত ভুক্তভোগীর স্বামী কর্মস্থলে ছিলেন।

সোমবার ১৪ জুলাই দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ভুক্তভোগীর স্বামী চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাতনামা ব্যক্তি রান্নাঘরের জানালা দিয়ে বাসায় প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঘরে ঢুকেই তিনি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেন। পরে রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন।

ধর্ষণের সময় ঘরে থাকা তার দুই শিশু সন্তান চিৎকার করে কাঁদতে থাকে। তাঁদের কান্না শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসেন। পরে খবর পেয়ে রাতেই বাসায় ফেরেন পুলিশ সদস্য।

পরে রাতেই পুলিশ কনস্টেবল স্বামী ঘটনাস্থলে পৌঁছে স্ত্রীর কাছ থেকে বিস্তারিত শুনে থানায় যান এবং পরদিন সকালে মামলা দায়ের করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, কক্সবাজারে সম্প্রতি একের পর এক ভয়াবহ অপরাধের ঘটনা ঘটে চলছে। পর্যটন নির্ভর এই জেলায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক কারবার, অস্ত্র চোরাচালান এবং রোহিঙ্গা সংশ্লিষ্ট অপরাধ বেড়েই চলেছে। এবার পুলিশের পরিবারের সদস্য নিজ বাসায় ধর্ষণের শিকার হওয়ায় জনমনে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech