শিরোনাম :
ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩৪ জন, নিখোঁজ ৮ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত

  • ০৮:৩২ পিএম, শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে গত ১২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনটি স্থগিত করেছে সরকার।

শুক্রবার ২৪ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। আগামী রবিবার ২৬ অক্টোবর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। যদিও বিমানবন্দরটির প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবন নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।

যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, দ্য সিভিল এভিয়েশন রুল ১৯৮৪-এর সাব রুল ১৬ অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করছে।   

এর আগে এ মাসেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক বিমানের ফ্লাইট শুরুর ঘোষণাও দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেছিলেন, একটি আন্তর্জাতিক ফ্লাইট দিয়েই যাত্রা শুরু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের। পরবর্তীতে ধাপে ধাপে যুক্ত হবে আরও ফ্লাইট।

এসব প্রস্তুতির ভেতরে আপাতত কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার প্রজ্ঞাপনটি আপাতত স্থগিত করা হলো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech