শিরোনাম :
জাতিসংঘের পরবর্তী মহাসচিব বাছাইয়ে দ্বিতীয় দফা অনানুষ্ঠানিক ভোট শুক্রবার রাষ্ট্রপতির শপথ : বঙ্গভবন এলাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা কৃষকদের জন্য নতুন পুনঃঅর্থায়ন স্কিম : ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানারো জামায়াত আমির আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির হতে পারে রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৬ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে :ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

কৃষকদের জন্য নতুন পুনঃঅর্থায়ন স্কিম : ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ

  • ০২:১০ পিএম, শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ছব: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
কৃষি উৎপাদন বাড়ানো, পল্লি অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘কৃষি ও পল্লি খাতের জন্য ১০ হাজার কোটি টাকার নতুন পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কৃষক ও পল্লি উদ্যোক্তাদের জন্য এই পুনঃঅর্থায়ন স্কিম’ চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংক এ বিষয় বিজ্ঞপ্তি দিয়েছে। গ্রাহক পর্যায়ে এ স্কিমের আওতায় ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ। গত ৮ জুন ২০২৬ থেকে শুরু হওয়া স্কিমটির মেয়াদ তিন বছর।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি পল্লি অঞ্চলে বিভিন্ন আয় উৎসারী কর্মকাণ্ডে অর্থায়ন করা হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনেও ভূমিকা রাখবে এ স্কিম।

স্কিমের আওতায় শস্য ও ফসল উৎপাদন, কৃষি যন্ত্রপাতি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং গ্রামীণ ও পল্লি অঞ্চলের বিভিন্ন আয় উৎসারী কর্মকাণ্ডে ঋণ নেওয়া যাবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৪২টি ব্যাংক এ স্কিমে অংশগ্রহণের জন্য চুক্তি করেছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, শস্য ও ফসল উৎপাদনের জন্য একজন গ্রাহক সর্বোচ্চ ৩০ লাখ টাকা ঋণ বা বিনিয়োগ নিতে পারবেন। কৃষি যন্ত্রপাতি খাতে এ সীমা ২০ লাখ টাকা। আয় উৎসারী কর্মকাণ্ডসহ অন্যান্য পল্লি ঋণে সর্বোচ্চ ১৫ লাখ টাকা এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ থাকছে।

এ ছাড়া ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। শস্য ও ফসল চাষের ক্ষেত্রে এসব কৃষক কোনো জামানত ছাড়াই এককভাবে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগ নিতে পারবেন। এ ঋণের বিপরীতে শুধু উৎপাদিত শস্য ও ফসল দায়বদ্ধকরণ হিসেবে থাকবে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ স্কিমের মাধ্যমে কৃষি ও পল্লি খাতে অর্থায়নের সুযোগ বাড়বে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ মানুষের আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech