Breaking News:


শিরোনাম :
সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের প্রস্তাব ফাঁস চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে সিলেট টেষ্ট: তৃতীয় দিনে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি জনগণের বহুপ্রতীক্ষিত গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে রণক্ষেত্র, পাল্টাপাল্টি অভিযোগ দেশে চাহিদার চেয়ে ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত আছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

  • ০৩:৪৬ পিএম, সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনের আগে আলোচনায় আছে স্পিকার, ডেপুটি স্পিকার ও সরকারদলীয় চিপ হুইপের পদ।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে। 

এরপর থেকেই আলোচনা উঠেছে- কে হচ্ছেন স্পিকার, ডেপুটি স্পিকার ও চিপ হুইপ। জানা গেছে, এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও কৌতূহলের শেষ নেই।

সরকারদলীয় চিপ হুইপ পদে আলোচনায় আছেন নোয়াখালীর দুই নেতা। নোয়াখালী-২ আসনের সংসদ-সদস্য জয়নুল আবদিন ফারুক ও নোয়াখালী-৩ আসনের সংসদ-সদস্য বরকত উল্লাহ বুলুর নাম শোনা যাচ্ছে বলে জানিয়েছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।

জয়নুল আবদিন ফারুক ৬ বারের সংসদ-সদস্য। নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন তিনি। ফলে এবার সরকারদলীয় সম্ভাব্য চিফ হুইপ হিসাবে তার নাম বেশি আলোচনায় রয়েছে। অন্যদিকে বরকত উল্লাহ বুলু ৫ বারের সংসদ সদস্য। ২০০১ সালে বিএনপি সরকারের আমলে তিনি বাণিজ্য উপদেষ্টা ছিলেন। এবারও মন্ত্রী হওয়ার আলোচনা ছিলেন বুলু। তবে মন্ত্রিসভায় জায়গা না হওয়ায় এখন তার নামও চিফ হুইপ পদে আলোচনায় আছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech