শিরোনাম :
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত অষ্ট্রেলিয়া বাংলাদেশ ওয়ান ডে সিরিজ: প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ৪ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৭ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫০০০ কোটি টাকার বিশেষ তহবিল, ঋণ মিলবে ৯% সুদে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে, বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের

খাগড়াছড়ি জেলার পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য জব্দ

  • ০২:০৭ পিএম, মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার ৩৫ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ।

সোমবার ১২ জানুয়ারি সাড়ে ৫টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন কচুছড়িমুখ বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্তের নিকটবর্তী একটি পরিত্যক্ত স্থান থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১২ হাজার ৩৫ টাকা।

বিজিবি সূত্র জানায়, কচুছড়িমুখ বিওপি থেকে উত্তর-পূর্ব দিকে আনুমানিক ৬০০ গজ দূরে এবং আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৬৬/৩৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়িমুখ এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় ভোগ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী। এর মধ্যে স্পার্কেল ভীম, আমল দুধ, কমফোর্ট, চা পাতা, জো সাবান, ভিভেল, লাক্স, ডাভ, লাইফবয়, নিমা সাবান, অলিভ অয়েল, ডাবল আমল ও সেভেন অয়েল, সেনসোডাইন ও ডাবর রেড টুথপেস্ট, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুরনাশক ওষুধ এবং ডারবিন ক্রিমসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ।

এসব পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ বাণিজ্য ও রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকির বিরুদ্ধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। উদ্ধারকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech