শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার অবস্থা আগের মতো, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

  • ০৮:৫৪ পিএম, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি আগের মতোই চিকিৎসা গ্রহণ করছেন।

এ কথা জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওনার শারীরিক অবস্থা আগে যে অবস্থায় ছিল এখনও আগের মতো আছে। চিকিৎসকের দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। তাই আমরা চিকিৎসকরা আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।

তিনি আরও বলেন, ওনার যে অসুস্থতা ও বয়স সেটি বিবেচনায় নিতে হবে। বিশেষ করে বিগত সরকারের সময় পরিকল্পিতভাবে যেভাবে ওনাকে যথাযথ চিকিৎসা না দিয়ে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। যে কারণে ওনার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। এর কারণে এবার তিনি বেশ কঠিন সময় পার করছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। প্রতিদিন সন্ধ্যায় তার পরীক্ষার রিপোর্ট নিয়ে মিটিং হয়। তাদের পরামর্শে দেশে খালেদা জিয়ার চিকিৎসা পরিচালিত হচ্ছে।

আলহামদুলিুল্লাহ এখন পর্যন্ত ম্যাডামকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটি তিনি ঠিকমত গ্রহণ করতে পারছেন। গত কয়েকদিন আগেও ওনার যে শারীরিক অবস্থা ছিল, সেটি তিনি ধরে রাখতে পারছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন এবং ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চিকিৎসাধীন আছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech