শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

খালেদা জিয়ার প্রত্যাবর্তন : বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী গড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী  

  • ১১:২৬ এএম, মঙ্গলবার, ৬ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারদিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার ৬ মে বিমানবন্দরে প্রবেশের গোলচত্বর এলাকায় এয়ারপোর্ট আর্মড পুলিশ সদস্যদের কঠোর অবস্থান নিতে দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, বিমানবন্দরের প্রবেশের গোলচত্বর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তর গেটের দুই পাশেই বিপুলসংখ্যক পুলিশের অবস্থান। এই দুই গেট দিয়ে যারাই যাচ্ছেন তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এয়ারপোর্ট আর্মড পুলিশের প্রধান ও অতিরিক্ত ডিআইজি সিহাব কায়সার খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল নামবে। এ ঢল ঠেকাতে ও নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই মোতাবেক তারা কাজ করছেন।

তিনি বলেন, ‘পোশাকে, সাদা পোশাক, ক্রাইসিস রেসপন্স টিম, ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। আর্মড পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।’

এদিকে আর্মড পুলিশের পাশাপাশি সিভিল এভিয়েশনের নিজস্ব সিকিউরিটি, অ্যাভসেক, বিমান বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও দায়িত্বপালন করতে দেখা যাচ্ছে। এ ছাড়া রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের।

উল্লেখ্য, খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার এ্যাম্বুলেন্সটি সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। অবতরণ করার পর তার গাড়ি বহর বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে বের হয়ে তার বাসভবন গুলশানে যাবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech