শিরোনাম :
ভিসি পুনর্বহালের দাবি: চুয়েটে সর্বাত্মক শাটডাউন, চলছে গণস্বাক্ষর সংগ্রহ সংসদে পাস হওয়া ৩ আইনে মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে: এইচআরডব্লিউ বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী তিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না’: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান তেলের দাম বাড়ল ২০ টাকা- পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা ইচ্ছেমতো ভাড়া আদায়ে চরম নৈরাজ্যে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

  • ১১:১১ এএম, শনিবার, ১ আগস্ট, ২০২৬
ছবি: প্রতিকী

।।বিকে ডেস্ক।।
খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন।

শুক্রবার ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং ২২ মাস বয়সী কন্যাশিশু। তারা নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।

তবে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, শেখ শিহাব তার স্ত্রী ফারজানা, শিশু কন্যা ও শ্যালিকা রুবিয়াকে নিয়ে মোটরসাইকেলযোগে খুলনা থেকে নিজ বাড়ি নড়াইলের কালিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়ার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারীর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে উথলী গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech