শিরোনাম :
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

খুলনা মেডিকেলে আগুন- ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট

  • ১১:৪১ এএম, বুধবার, ২০ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মধ্যে।

বুধবার ২০ মে ভোর সাড়ে ছয়টার দিকে হাসপাতালের ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশে পোস্ট অপারেটিভ রুমে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পোস্ট অপারেটিভ রুম ও অপারেশন থিয়েটারসহ আশেপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

আগুনে পোস্ট অপারেটিভ রুম, ইমার্জেন্সি ওটি বিভাগের মালামাল পুড়ে গেছে। আহতদের মধ্যে হাসপাতালের নার্স রিপা ও শারমিনকে বেসরকারি সিটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech