শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ককরোচ পার্টির মিছিল ঘিরে রণক্ষেত্র দিল্লি, লাঠিচার্জের পর ইন্টারনেট বন্ধ পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি: ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজ অতিক্রমের চেষ্টারত দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি

খেলাপি ঋণ আদায়ে এবার নিলামে উঠল এস আলমের ৩ কারখানা

  • ১০:৪৬ এএম, সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
এস আলম গ্রুপের কাছে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখার পাওনা ২১৮০ কোটি টাকা আদায়ে এবার এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানাসহ ১ হাজার ১৪৯ শতাংশ জমি নিলামে তুলেছে।    

রবিবার ২৭ এপ্রিল পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখার মাধ্যমে ব্যাংকটি এই নিলাম ডেকেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় গ্রুপের গ্রাহক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন এবং এস আলম ভেজিটেবল অয়েল। এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের এমডি ওসমান গনি, চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও হালিমা বেগম, এবং স্বতন্ত্র পরিচালক সম্পদ কুমার বসাক ও হাসান ইকবাল রয়েছেন। অন্যদিকে, এস আলম পাওয়ার জেনারেশনের এমডি মোহাম্মদ শহীদুল আলম, চেয়ারম্যান তৌহিদুল আলম, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাছান ও এখলাসুর রহমান এবং এস আলম ভেজিটেবল অয়েলের চেয়ারম্যান ফারজানা পারভীন ও এমডি মোহাম্মদ শহীদুল আলম।

এসব ব্যক্তির কাছে ২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত সুদ (বা ইসলামী ব্যাংকের পরিভাষায় ‘লভ্যাংশ’) যুক্ত করে এসব প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৭৯ কোটি ৯৫ লাখ টাকা। এই পাওনা আদায়ে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২(৩) ধারায় নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

এর আগে, গত ২০ এপ্রিল এসআরম গ্রুপের প্রায় ১১ একর জমি এবং একটি চিনিকল নিলামে তোলে ইসলামী ব্যাংক, যার বিপরীতে ব্যাংকের পাওনা ছিল ৯ হাজার ৯৪৮ কোটি টাকা।

প্রসংগত, ২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর থেকে ব্যাংক থেকে নামে-বেনামে এক লাখ কোটি টাকার বেশি অর্থ উত্তোলন করে প্রতিষ্ঠানটি।

৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে হাসিনা সরকারের পতন ঘটে। বর্তমান সরকারের পরিবর্তনের পর এস আলম গ্রুপ ব্যাংকের নিয়ন্ত্রণ হারায়। এর ধারাবাহিকতায় তাদের ঋণ একের পর এক খেলাপিতে পরিণত হচ্ছে এবং আইনি প্রক্রিয়ায় সম্পত্তি নিলামে তোলা হচ্ছে।

চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে বিবেচনা করা হয়। ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি আরও কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়, যার মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক।

এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন এনে গ্রুপটি বিপুল অর্থ উত্তোলন করে। সব মিলিয়ে এস আলম গ্রুপের উত্তোলিত অর্থের পরিমাণ ছাড়িয়েছে ২ লাখ কোটি টাকা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ব্যাংকগুলোর ওপর চলছে বিশেষ নিরীক্ষা। নিরীক্ষা শেষ হওয়ার পর এসব ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech