শিরোনাম :
গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে

গাজীপুরে ট্রেনের সাথে ডাম্প ট্রাকের সংঘর্ষ : নিহত ২

  • ১২:৩৪ পিএম, বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গাজীপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে গেলে চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)

বুধবার ৩ সেপ্টেম্বর সকালে বিষয়টি নিশ্চিত মহানগরীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান।

মো. নাদিরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

অন্যদিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার ২ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর দাক্ষিণখানে আক্কাস মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাত ১০টার পরে ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আক্কাস মার্কেট এলাকায় পৌঁছালে রেলক্রসিংয়ে একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।  

তিনি আরও বলেন, ওই ট্রাকটিতে মাটি বহন করা হতো। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।  সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech