শিরোনাম :
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস দেশের ৮ অঞ্চলের ওপর অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২৫০০ ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

গোপালগঞ্জে কারফিউ চলমান থাকবে : কাল শিথিল থাকবে তিন ঘণ্টা – স্বরাষ্ট্র মন্ত্রনালয়

  • ১০:২১ পিএম, বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হামলা-সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলার ওপর জারি করা কারফিউয়ের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার ১৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট কারফিউ বাড়িয়ে নতুন সময়সূচি জানিয়ে একটি নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আগামীকাল দুপুরে ৩ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল শুক্রবার বেলা ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। পরে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে ।

এর আগে, বুধবার ১৬ জুলাই রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২২ ঘণ্টার কারফিউ জারি করেছিল প্রশাসন। উল্লেখ্য, গতকাল গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে শুরুতে ১৪৪ ধারা জারি করা হয়। পরে আজ সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। যা আজ সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech