Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় হামলা, বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ

  • ০৮:২৮ পিএম, বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যাহ বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গণসংযোগকালে  

হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

বুধবার ৫ নভেম্বর সন্ধ্যার দিকে চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সরওয়ার বাবলা নামে একজন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী একজন জানান, জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে এরশাদ উল্লাহ নগরীর বায়েজিদ থানার বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসংযোগ করছিলেন।

দুজন ব্যক্তি ঘটনাস্থলে এসে সরোয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় লোকজন ভীত হয়ে ছুটাছুটি করতে থাকেন। একপর্যায়ে বিএনপির এমপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন।

এদিকে ঘটনার পর আহত এরশাদ উল্লাহকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

পুলিশের একজন কর্মকর্তা প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলেছেন, পূর্ব বিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. আমিরুল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। আমাদের লোকজন সেখানে কাজ করছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। 

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech