Breaking News:


শিরোনাম :
সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের প্রস্তাব ফাঁস চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে সিলেট টেষ্ট: তৃতীয় দিনে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি জনগণের বহুপ্রতীক্ষিত গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে রণক্ষেত্র, পাল্টাপাল্টি অভিযোগ দেশে চাহিদার চেয়ে ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত আছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চবিতে সংঘাতের ঘটনায় তদন্ত কমিটি গঠিত

  • ০২:৩৯ পিএম, সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

সোমবার ১ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর শামীম উদ্দীন খান।

তিনি জানান, সংঘর্ষে আহত উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দীনকে এই কমিটির প্রধান করা হয়েছে। এ ছাড়া কমিটিতে সিন্ডিকেট সদস্য, সাবেক ভিপি ও স্থানীয় বিএনপি নেতা এস এম ফজলুল হকসহ অন্যান্য ছাত্র প্রতিনিধিরা রয়েছেন।

প্রফেসর শামীম উদ্দীন খান বলেন, বিভিন্ন স্টেক হোল্ডার নিষ্ক্রিয় থাকায় ছাত্ররা এবং এলাকাবাসী উত্তেজিত হওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।পরে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সহায়তায় সন্ধ্যার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষ এলাকায় থাকা শিক্ষার্থীরা ইতোমধ্যে নিজেদের মেস এবং কটেজ ছেড়ে ক্যাম্পাসে আশ্রয় নিয়েছেন। তাদের নিজ জায়গায় ফেরার বিষয়ে শামীম উদ্দীন খান বলেন, ‘আমাদের যেসব শিক্ষার্থী জোবরা গ্রামে বসবাস করছিলেন তাদেরকে নিজেদের বাসায় নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাবেক ভিপি এস এম ফজলুল হকের সঙ্গে আলোচনা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য হলগুলো উম্মুক্ত রাখা হয়েছে।’

এ সময় আহতদের চিকিৎসার ভার চবি প্রশাসন বহন করবে বলেও জানান উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর শামীম উদ্দীন খান।  সূত-আ/স

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech