শিরোনাম :
শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশনা এনবিআরের যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ৭ অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস মার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাত

চলতি বছরে রেমিট্যান্স এসেছে ৩৪.১২ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী

  • ১০:২৮ এএম, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চলতি বছরের ১৩ জুন পর্যন্ত ৩৪ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার ২৪ জুন বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।

অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক জানতে চান, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা কী? প্রতি বছর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কত? উক্ত রেমিট্যান্স বৈধ চ্যানেলে পাঠাতে উৎসাহিত করতে সরকার তাদের কোনো বিশেষ সুবিধা দিয়ে থাকে কি না? থাকলে তা কী?

জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হলো বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স। প্রবাসীরা বিগত ২০২৩-২৪ অর্থবছরে ২৩ দশমিক ৯১ বিলিয়ন মার্কিন ডলার, ২০২৪-২৫ অর্থবছরে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার এবং চলতি বছরের ১৩ জুন পর্যন্ত ৩৪ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে।

তিনি আরও বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে বাংলাদেশ সরকার ২ দশমিক ৫ শতাংশ নগদ সহায়তা বা প্রণোদনা দিয়ে আসছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও উক্ত নগদ সহায়তা বা প্রণোদনা দেওয়া অব্যাহত রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech