Breaking News:


শিরোনাম :
ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী চার বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের

চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন বগি ফেলেই ২ কিলোমিটার ছুটল ট্রেন

  • ১২:১৭ পিএম, রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
ছবি: প্রতিকী

।।বিকে রিপোর্ট।।
চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বগিটি বিচ্ছিন্ন হওয়ার পরও ট্রেনটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়।

শনিবার ২৫ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজার রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বগির সংযোগের হুক ভেঙে যায়। এতে পেছনের কোচ নম্বর ‘ক’ বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়।

গোলাম কিবরিয়া জানান, ট্রেনের ইঞ্জিন ও অন্য বগিগুলো প্রায় দুই কিলোমিটার অতিক্রম করার পর চালক বিষয়টি টের পান। পরে ট্রেনটিকে পুশব্যাক করে বিচ্ছিন্ন বগির কাছে ফিরিয়ে আনা হয়। এবং হুক ঠিক করে পুনরায় বগিটি সংযুক্ত করার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

এ ঘটনায় প্রায় আধাঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech