শিরোনাম :
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা-প্রতিবাদ অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষ, আহত ২০ উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তির সমন্বয়ের আহ্বান জেলা প্রশাসকের প্রথম প্রান্তিকে দেশের রপ্তানি আয় বেড়েছে ৬.৩৪ শতাংশ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিশ্ববাজারে ফের বাড়ছে অপরিশোধিত তেলের দাম ইন্টারনেট-মেট্রো বন্ধ: নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে অবরুদ্ধ দিল্লি

চার মাসে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭৯৭, একদিনে প্রাণ গেল আরও ৪ শিশুর

  • ০৯:১৯ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত চার মাসে হাম ও হামের উপসর্গে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হলো।

মঙ্গলবার ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটে দুইজন, রাজশাহীতে একজন এবং ময়মনসিংহে একজন রয়েছে।

এর আগে গত ২৬ জুন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ছিল ৭০২। মাত্র ২৬ দিনের ব্যবধানে এ সংখ্যা বেড়ে ৭৯৭-এ পৌঁছেছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার আট শিশু। তাদের মধ্যে পরীক্ষায় ১৩০ জনের হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া একই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech