শিরোনাম :

বিশ্ববাজারে ফের বাড়ছে অপরিশোধিত তেলের দাম

  • ০৮:২২ পিএম, শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।। বিকে ডেস্ক ।।
মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছিল। তবে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম।

শুক্রবার ২ অক্টোবর এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ১০২ ডলারে। এছাড়া মার্কিন জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৯২ ডলারে।

অপরদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি ২৫ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে হামলার উৎস বা প্রজেক্টাইলটি কী ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech