শিরোনাম :
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন অপ্রয়োজনীয় সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী : বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যত্ন নিতে হবে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি- চলতি মাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সাতকানিয়া ও বাঁশখালীতে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ চট্টগ্রামের বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ দিলো কেন্দ্রীয় ছাত্রদল মধ্যপ্রাচ্যে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

চীনে প্রবল বর্ষণ-বন্যা-ভূমিধসে নিহত ১৭, নিখোঁজ ৩৩

  • ১২:৫৫ পিএম, শনিবার, ৯ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
চীনের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণ ও বন্যা-ভূমিধসের কারণে বড় ধরনের ক্ষতি হয়েছে। দক্ষিণাঞ্চলের দুই প্রদেশ গানসু ও গুয়াংডংয়ে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়েছে।এখনও নিখোঁজ আছেন অন্তত ৩৩ জন। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

শনিবার ৯ আগস্ট আনাদুলোর এজেন্সির এক প্রতিবেদনে বলা হয় এই ঘটনা চীনের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ও উদ্ধার কাজের তীব্রতা বৃদ্ধি করেছে।

চীনের আবহাওয়া আবহাওয়া দপ্তর জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত গানসু এবং গুয়াংডংয়ে ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের জেরে গানসুর চার জেলা ইউঝৌং, লানঝৌ, লিনজিয়া এবং বাইয়িন-এ ইতোমধ্যে বন্যা দেখা দিয়েছে। ইউঝৌং-য়ের জিংলং পার্বত্য এলাকার বন্যা কবলিত ৪টি গ্রাম থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে চার হাজারেরও বেশি মানুষকে।

বর্ষণ ও ঝড়ের প্রভাবে গানসুর উত্তরপূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

প্রবল বৃষ্টির কারণে চীনের আরেক প্রদেশ গুয়াংডংয়ের একটি গ্রামে একটি বড় ভূমিধসের ঘটনা ঘটে, যেখানে উদ্ধারকারীরা কাদা ও মাটির নিচ থেকে ৭ জনকে জীবিত এবং ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন। তবে এখনও অন্তত ৩৩ জনের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।

ভূমিধসে কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে।

চীনে এই বর্ষাজনিত দুর্যোগ নতুন নয়। জুন মাসের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন অংশে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। এর আগে গত সপ্তাহে বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতের কারণে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছিল।

তথ্যসূত্র : সিনহুয়া, আনাদোলু এজেন্সি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech