শিরোনাম :
সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

ছাত্রলীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে এনসিপি জুলাই শহীদদের সঙ্গে বেঈমানী করছে

  • ১১:১৪ এএম, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে এনসিপি জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানী করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

রবিবার ১৯ এপ্রিল ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন আবু হানিফ।

পোষ্টে বলা হয়, জুলাই আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ যে নির্মমতা দেখিয়েছে, তা কোনোভাবেই ভোলার নয়। শুরু থেকেই তারা আমার ভাই-বোনদের ওপর হামলা চালিয়েছে, আর সেই বর্বরতা ছড়িয়ে পড়েছিলো সারাদেশে। ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের ওপর যে সংগঠন সন্ত্রাসী কায়দায় আঘাত হেনেছে, তাদের বিরুদ্ধে তখন দেশের সব মহল থেকে নিষিদ্ধের জোর দাবি উঠেছিল। অবশেষে অন্তর্বর্তী সরকার সেই দাবির প্রতিফলন ঘটিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করে,যেখানে জুলাই আন্দোলনের নেতাদের ভূমিকাও ছিলো স্পষ্ট ও গুরুত্বপূর্ণ।

আজ সেই অবস্থান থেকেই ভয়াবহ এক বিপরীত সুর শোনা যাচ্ছে। জুলাই আন্দোলনের অন্যতম নেতা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রকাশ্যে বলছেন,আগে ছাত্রলীগ করলেও এখন তারা এনসিপিতে যোগ দিতে পারবে। এই বক্তব্য শুধু বিতর্কিত নয়, এটি সরাসরি জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা। নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে এনসিপি জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানী করছে। যে সংগঠনের কর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে, তাদের জন্য রাজনৈতিক পুনর্বাসনের দরজা খুলে দেওয়া মানে সেই সহিংসতাকে বৈধতা দেওয়া।

আগেই অভিযোগ ছিল, এনসিপি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছে। এখন সেই অভিযোগ যেন প্রকাশ্য সত্যে পরিণত হলো। একদিকে সাবেক শিবির, অন্যদিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোকজন, এই মিশ্রণে গড়ে উঠা দলটি আদর্শের জায়গা থেকে কতটা দৃঢ়, তা নিয়ে প্রশ্ন তোলাই স্বাভাবিক।

এনসিপির কোন রাজনৈতিক আদর্শ নাই, দল বড় করাই তাদের মূল লক্ষ্য। যারা জুলাইয়ে রক্ত ঝরিয়েছে, তাদেরই আবার আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়ে তারা শহীদদের আত্মত্যাগকে অপমান করছে।এই বিশ্বাসঘাতকতার বিচার ইতিহাস একদিন অবশ্যই করবে। কারণ রক্তের দাগ মুছে ফেলা যায় না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech