শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

জনদুর্ভোগ এড়াতে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি কর্মসূচি বাতিল- জনস্বার্থে পুকুর, খাল ও নালা পরিষ্কার কর্মসূচী পালনের আহবান

  • ০৯:১৫ পিএম, সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
রাজধানীতে জনদুর্ভোগ এড়াতে বিএনপি দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবারের পূর্ব ঘোষিত র‌্যালি কর্মসূচি বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে জনস্বার্থে দলটি আগামীকাল পুকুর, খাল ও নালা পরিষ্কার করবে।

সোমবার ১ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই আমরা র‌্যালি কর্মসূচি বাতিল করেছি।

এ কর্মসূচির পরিবর্তে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে পুকুর, খাল আর নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি বলেও জানান তিনি।

রিজভী বলেন, মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন। কর্মসূচিতে সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান রিজভী।

রাজনীতিন এই শুভ ভাবনা খুশি আমজনতাও। সামাজিক যোগযোগ মাধ্যমে অনেকেই সাধুবাদ জানিয়ে পোষ্ট দিয়েছেন। কেউ কেউ নিশ্চিত হতে পারছেন না বলেও মন্তব্যে জানাচ্ছেন। তবে অবধারিত ভাবে রাজনৈতিক দলগুলো যদি এভাবেই জনদূর্ভোগ না বাড়িয়ে জনসম্পৃক্ততা বাড়িয়ে জনস্বার্থে কর্মসূচী ঘোষনা করে তা যেমন রাজনীতির জন্য শুভ তেমনি জনকল্যানকর বলে মন্তব্য করেছেন সচেতন জনগন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech