Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ 

  • ১২:৪৮ পিএম, বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

মঙ্গলবার ১৮ নভেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের নিম্নোক্ত স্থানে আগামী ২১ নভেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

এতে আরও জানানো হয়, ঢাকার সদর ঘাটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রামের নিউ মুরিংয়ের নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনার বিআইডব্লিউটিএ’র লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা আবু বকর, বরিশালের বিআইডব্লিউটিএ’র ঘাঁটে বানৌজা পদ্মা এবং চাঁদপুরের বিডব্লিউটিএ’র ঘাঁটে বানৌজা অতন্দ্র জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech