Breaking News:


শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট সাবেক আওয়ামী মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ: লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ১০৩ রোগী হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন ২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ

জাতিসংঘ মহাসচিব ও ঐক্যমত কমিশনের সঙ্গে ৭ দলের বৈঠক : যা বললেন মির্জা ফখরুল

  • ০৮:৫১ পিএম, শনিবার, ১৫ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাতটি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘ সংস্কারের টাইমফ্রেম নিয়ে কোনও কথা হয়নি।

শনিবার ১৫ মার্চ জাতিসংঘের উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটা গোলটেবিল বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে  জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, এনসিপি এই সাতটি রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন।

এছাড়াও সংস্কার কমিশনের প্রধানরা ছিলেন। মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো, যেগুলো নিয়ে কমিশন করা হয়েছে, সে সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে জানানো হয়েছে। জাতিসংঘ ঢাকা অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈঠকে সংস্কার সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে।  আমরা জাতিসংঘের মহাসচিবকে বলে এসেছি, সংস্কারের বিষয়ে। আর সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরাই আগে বলেছি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি, নির্বাচনকেন্দ্রিক যে সংস্কারগুলো আছে, তা দ্রুত শেষ করতে হবে। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো (সংস্কার) শেষ হবে।

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব কোনো মন্তব্য করেছেন কিনা— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি (জাতিসংঘ মহাসচিব) কোনো কমেন্টস (মন্তব্য) করেননি।

আপনারা জাতিসংঘের মহাসচিবকে নির্বাচন বিষয়ে কোনো টাইমফ্রেম দিয়েছেন কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এখানে টাইমফ্রেমের কথা বলা কোনো প্রয়োজন নেই। নির্বাচন তো আমাদের আভ্যন্তরীণ বিষয়। টাইমফ্রেমের কথা কেন তাদেরকে বলব?

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অংশ নেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার… আপনারা বসে রিফর্ম কী নেবেন সেটা ঠিক করেন এবং নির্বাচন যা হবে বাংলাদেশের মানুষের অনুযায়ী, বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভমেন্ট ক্ষমতায় আসে এটা তিনি আশা করেছেন। পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন এটা তিনি আশা করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech