Breaking News:


শিরোনাম :

জাতীয় নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন শুরু: টিজার প্রকাশ

  • ০৮:২৫ পিএম, রবিবার, ২ নভেম্বর, ২০২৫
ছবি: ভিডিও থেকে সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইনের প্রথম টিজারটি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে। একই সাথে তা ইউটিউব, ইনস্ট্রাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে।

রবিবার ২ নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ৪৮ সেকেন্ডের এই ভিডিও প্রকাশ করা হয়।

টিজারটি প্রকাশ করে ফেসবুকে এর ক্যাপশনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন ২ নভেম্বর থেকে শুরু হলো।

শুরুতে আওয়ামীলগি সরকারের তকালীন পররাস্ট্রমন্ত্রীর বক্তব্য দিয়ে শুরু হয়, যেখানে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারত সরকারের প্রতি যা যা দরকার সব করার অনুরোধ জানান তিনি।

এরপর প্রথম টিজারে গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিক বলেন, সেই সব ইতিহাস পিছনে ফেলে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে।

তাই নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন- এই বলে- নির্বাচন ২০২৬, দেশের চাবি আপনার হাতে।

ফেসবুক পোষ্টের শেষে বলা হয়, ফেব্রুয়ারি ২০২৬ এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাবো। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech