শিরোনাম :
আজ বিজয়া দশমী: শারদীয় দুর্গোৎসবের মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি : প্রোটোকল ও ‘রুলস অব প্রেসিডেন্স’ অনুযায়ী যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪ হামলা সেনাবাহিনীর, ২০০ হুতি যোদ্ধা নিহতের দাবী ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি: বাংলাদেশ ব্যাংক ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী রাজধানীর আকাশ আজ মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্যারিসের কিছু অংশে কারফিউ জারি হুথিদের থেকে সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

জাবিতে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন

  • ০৯:২৫ পিএম, শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৗসের (২৯) জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুরে জুমার নামাজের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মসজিদ মাঠ প্রাঙ্গণে শিক্ষিকার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে লাশ নেওয়া হয় চারুকলা বিভাগ প্রাঙ্গণে। এরপর পাবনার সদর এলাকায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

এ সময় উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, শেষ পর্যন্ত আমাদের সবাইকে চলে যেতে হবে। সততা স্বচ্ছতা জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে যদি চলতে পারি তাহলে আমাদের বিদায়টা অনেক সুন্দর হবে। সেটা অনেক স্বস্তির কারণ হবে। সবাই তার জন্য দোয়া করবেন।

শিক্ষিকার মৃত্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, নির্বাচন কমিশন যেহেতু দায়িত্বে আছেন, দয়া করে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলুন। আমার পরামর্শ হচ্ছে, আমাদের এখানে যারা কাজ করছে তাদের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া। আমরা যাতে স্বস্তির সঙ্গে কাজ করতে পারি।

জানাজায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও নিহতের পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech