Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ! বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে – নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে এনসিপি নেই: নাহিদ ইসলাম

  • ০৯:৩৪ পিএম, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার ১৯ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এনসিপির আহ্বায়ক বলেন, নিম্নকক্ষে আমরা পিআর চাই না, তাই জামায়াত ইসলামীসহ যে কয়কটি দল যুগপৎ আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা নেই। আমরা এই মুহূর্তে কোনো জোটে যাচ্ছি না। আমরা উচ্চকক্ষে পিআরের মাধ্যমে সংসদকে অংশগ্রহণমূলক দেখতে চাই, সেটি নিশ্চিত করে আমরা জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চাই।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই। গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা যেহেতু একসঙ্গে চাচ্ছি, তাই সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি। আমরা এবার প্রতিটি উপজেলায় যাব। আমাদের উঠান বৈঠক নামে কর্মসূচি চলমান রয়েছে। জাতীয় নাগরিক পার্টির যে ২৪ দফা কর্মসূচি নিয়েছে, সেগুলো নিয়ে আমরা মানুষের দুয়ারে আবারও যাব।

ডাকসু ও জাকসুতে এনসিপি সমর্থিত প্যানেলের নির্বাচনী ফলাফলকে দুঃখজনক আখ্যা দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে- এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা যে প্যানেলগুলোকে সমর্থন দিয়েছিলাম, তারা আশানুরূপ ফল করতে পারেনি।

এ কারণে আমরা নিজেরা ভাবছি, এই এক বছরে কী হলো, কেন আমরা পারলাম না, আমাদের ব্যর্থতা কোথায় ছিল। এ নিয়েই আমাদের মধ্যে আত্মসমালোচনা ও আত্মমূল্যায়ন করতে হবে। সাংগঠনিকভাবে আমরা যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করতে পারিনি।

নাহিদ বলেন, আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। শাপলা প্রতীকের না দেওয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা আশা করছি আমরা শাপলা প্রতীক পাব। ‌

তিনি আরও বলেন, গণমাধ্যমই আমাদের শেষ ভরসা, আমাদের কোনো প্রতিষ্ঠান নাই, সাংবাদিকরাই ভরসা। আমরা হারিয়ে যাইনি, আমরা দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছি। মাঝের সময়টা প্রবাসীদের সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আমাদের বলেছেন, আওয়ামী দোসররা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech