শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি চলছে

  • ১১:৩৮ এএম, শনিবার, ২ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে।

শনিবার ২ আগস্ট সকাল সাড়ে ৭টার পর তার অপারেশনের কার্যক্রম শুরু করেন চিকিৎসকেরা। জামায়াতে ইসলামীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, শুক্রবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সম্প্রতি এক সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হৃদযন্ত্রে ৫টি ব্লক ধরা পড়ে, যার মধ্যে কয়েকটি গুরুতর।

মিয়া গোলাম পরোয়ার বলেন, অনেকেই বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ডা. শফিকুর রহমান নিজের দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech