শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে প্রশংসিত বাংলাদেশের বিনিয়োগ নীতি র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ

জুলাই-আগস্টে রেমিট্যান্স প্রবাহ ১৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে

  • ১০:৫৯ এএম, সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
প্রবাসী আয় প্রবাহে ধারাবাহিকতা এ মাসেও অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত আগস্ট মাসের ৩০ দিনে দেশে ২.২৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে— যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ হাজার ২০০ কোটি (প্রতি ডলার ১২২ টাকা)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি বছরের  ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ১৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৭০৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৪ হাজার ১০১ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৫ সালের আগস্ট মাসের প্রথম ৩০ দিনে প্রবাসীরা ২ হাজার ২২৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ২ হাজার ১৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে এসেছে মোট ৪.৭০ বিলিয়ন ডলার রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৪.১০ বিলিয়ন ডলার। ফলে দুই মাসে প্রবাহ বেড়েছে প্রায় ১৪.৮ শতাংশ।

এর আগে, গত জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২.৪৮ বিলিয়ন ডলার, যা টাকায় দাঁড়ায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের এই প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রবাসী আয়ে প্রণোদনা এবং ব্যাংকিংসেবার উন্নতির কারণেই ধারাবাহিকভাবে রেমিট্যান্স বাড়ছে।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় বৃদ্ধি দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনার পাশাপাশি ডলারের সরবরাহেও ইতিবাচক প্রভাব ফেলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech